1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ছিয়াত্তরে বাবা, ছাব্বিশে ছেলে: উলশী খাল পুনঃখননের উদ্বোধন প্রধানমন্ত্রীর - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

ছিয়াত্তরে বাবা, ছাব্বিশে ছেলে: উলশী খাল পুনঃখননের উদ্বোধন প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪১ Time View

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

পাঁচ দশক আগে যশোরের শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। সময়ের ব্যবধানে আজ তারই ছেলে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করলেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উদ্বোধিত নামফলকে উল্লেখ করা হয়, শার্শা উপজেলার উলশী খাল (জিয়া খাল) পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর উলশী-যদুনাথপুর বেতনা নদীর সংযোগ প্রকল্পের অংশ হিসেবে খালটির খনন উদ্বোধন করেছিলেন জিয়াউর রহমান, যা ছিল স্বেচ্ছাশ্রমভিত্তিক গণউন্নয়ন উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ব্যাহত করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে, তবে জনগণই এসব ষড়যন্ত্রের জবাব দেবে। তিনি আরও বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার ধাপে ধাপে প্রতিশ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবে।

এছাড়া নারীদের জন্য এলপিজি কার্ড চালু এবং মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থার কথাও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি