1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে প্রাইম ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা -২০২৬ অনুষ্ঠিত  - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রাইম ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা -২০২৬ অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

“পরিবর্তনের প্রত্যয়ে আমরা অঙ্গীকারবদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে বাছাইকৃত ইউনিট ম্যানেজারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সদর উপজেলা মিলনায়তনে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জোনের ইডিপি-২ এর ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম সিদ্দিকী। সঞ্চালনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জিএম মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ সামছুল আলম। প্রধান প্রশিক্ষক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কর্পোরেট জোনের ইডিপি-১ (পিআরটি) ও ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এবং শিবগঞ্জ উপজেলার সাংগঠনিক অফিসের এরিয়া ম্যানেজার ও ইনচার্জ মোঃ গোলাম মর্তুজা। প্রধান অতিথির বক্তব্যে মোঃ সামছুল আলম বলেন, “বর্তমান সময়ে মানুষের আস্থা অর্জন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একজন ইউনিট ম্যানেজার হিসেবে আমাদের দায়িত্ব শুধু পলিসি বৃদ্ধি নয়, বরং গ্রাহকের বিশ্বাস অর্জন করা। সৎ, স্বচ্ছ ও আন্তরিক সেবার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন সম্ভব।” তিনি আরও বলেন, “পলিসি বাড়াতে হলে মাঠপর্যায়ে সক্রিয় হতে হবে এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে হবে। গ্রাহকের সাথে করা প্রতিটি প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন করতে হবে। একজন সন্তুষ্ট গ্রাহকই নতুন গ্রাহক তৈরির প্রধান মাধ্যম।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দলগত প্রচেষ্টা, পরিকল্পিত কাজ ও নিয়মিত ফলোআপের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। কর্মশালায় অংশগ্রহণকারী ইউনিট ম্যানেজারদের দক্ষতা বৃদ্ধি, পলিসি সম্প্রসারণ কৌশল এবং গ্রাহকসেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শেষে “প্রাইম পলিসি গ্রহণ করুন, পরিবার-পরিজন নিয়ে সুখে থাকুন” এই আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি