1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ দম্পতি আটক - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ দম্পতি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

 

এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) এস. এম. রাসেল কবিরের নেতৃত্বে একটি দল চকঝগড়ু বাজার এলাকায় অবস্থান নেয়। পরে বিকাল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে তারা মোসা. জমিলা বেগমের বাড়ির সামনে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি বস্তা হাতে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। আটককৃতরা হলেন— শিবগঞ্জ থানাধীন বিরামপুর গ্রামের মৃত টানু বিশ্বাসের ছেলে মো. রাকিব আলী (৪৮), এবং তার স্ত্রী মোসা. জমিলা বেগম (৪০) , চকঝগড়ু ড্রেনপাড়ার গ্রামের মোঃ জমিন আলীর মেয়ে।পুলিশের উপস্থিতিতে আটক ব্যক্তির কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ৯টি প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটের ওজন ১ কেজি করে মোট ৯ কেজি গাঁজা এবং বস্তাসহ মোট ওজন দাঁড়ায় ৯ কেজি ১০৫ গ্রাম। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা। সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানান , ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা নং-৩৭, জিআর-১৮১/২০২৬ দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১৯(খ)/৪১ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি