1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় শহরের সন্ধ্যা কমিউনিটি হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শহীদ আহমেদ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাখেরাজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ইকবাল হোসেন খান। অনুষ্ঠানে উপস্থাপনা করেন ট্রাক মালিক গ্রুপের কার্যনির্বাহী সদস্য মোঃ শরিফুল ইসলাম। বিগত বছরের সাধারণ সভার রেজুলেশন পাঠ করেন সংগঠনের সচিব মোঃ সানাউল্লাহ খান শুভ। এছাড়া গত বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন। সভায় ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট পেশ ও সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন অডিটর নিয়োগের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, সদস্য ও সাধারণ সদস্যদের মধ্যে যারা ইতোমধ্যে ইন্তেকাল করেছেন, তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ ইকবাল হোসেন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের সহ-সভাপতি মোঃ তরিকুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ দামিউল হক ও আব্দুল বারী প্রমুখ। সভা শেষে সাধারণ সদস্যদের অংশগ্রহণে লটারি ড্র অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শহীদ আহমেদ সংগঠনের ঐক্য ও উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি