
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
ঢাকা ক্যান্টনমেন্ট মানিকদি মাদরাসাতুন নূর ঢাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯ বছরের শিশু আহনাফ নূর আল নাহিয়ান ১০ মাসে কোরআনের হাফেজের যোগ্যতা অর্জন করে।
এছাড়াও ২০২৫ / ২০২৬ সারা বাংলাদেশ বেফাকে শিক্ষা বোর্ড মারকাযী পরীক্ষায় দিনাজপুর জেলার আশরাফুল ইসলাম, পিতা মোকসেদ আলী (৮ম স্থান) কিশোরগঞ্জ জেলা আনিস উদ্দিন,( ৯ম স্থান) পিতা সাইফুদ্দিন নাঈম, জেলা চাঁদপুর, আহনাফ নূর নাহিয়ান(৮ম স্থান) ভোলা জেলা, মাহিয়ান মোল্লা,(৮ ম স্থান) পিতা মাইন উদ্দিন মোল্লা, সহ বিভিন্ন ক্যাটাগরিতে জিপিএ ৫ অর্জন করেন ।
জানা গেছে ২০১৮ সালে প্রতিষ্ঠাতা পরিচালক শাহাদাত হোসেন আরিফ কোমলমতি শিশুদেরকে দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠিত করার লক্ষ্য যাত্রা শুরু করেন।
বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্ট মানিকদি মাদরাসাতুন নূর ঢাকা গুণগত শিক্ষার মান ও শিক্ষার্থীদের ফলাফলের উপর ভিত্তি করে স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেন।
মানবতার সেবক ও মাদরাসাতুন ঢাকা প্রতিষ্ঠানের জায়গার মালিক ফয়সাল আহমেদ শফিকের প্রতি প্রতিষ্ঠাতা পরিচালক শাহাদাত হোসেন আরিফ ও মহল্লা বাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাদরাসাতুন নূর ঢাকা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাওয়া হলে প্রতিষ্ঠা পরিচালক শাহাদাত হোসেন আরিফ বলেন- কোমলমতি শিক্ষার্থীদেরকে, বেতের আঘাত ছাড়া, আদর- স্নেহ দিয়ে শিক্ষা প্রদানের পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করে, আদর্শ মানুষ গড়া, শতভাগ নিশ্চয়তা প্রধান আমাদের মূল লক্ষ্য।
মাদ্রাসার শিক্ষার মান সম্পর্কে মহল্লা বাসী ও অভিভাবকবৃন্দ বলেন – মাদরাসাতুন নূর ঢাকা, একটি গুণগত মানসম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সন্তানদেরকে ওই প্রতিষ্ঠানে ভর্তি করার পর তাদের শিক্ষার মান অনেক উন্নতি হয়েছে। আমরা ওই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
© All rights reserved © 2023
Leave a Reply