1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঢাকায় চাকরির উদ্দেশ্যে গিয়ে দুর্গাপুরের যুবক নিখোঁজ: মুক্তিপণ দাবি ও থানায় জিডি। - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

ঢাকায় চাকরির উদ্দেশ্যে গিয়ে দুর্গাপুরের যুবক নিখোঁজ: মুক্তিপণ দাবি ও থানায় জিডি।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০৩ Time View

 

শফিকুল আলম সজীব, দুর্গাপুর, নেত্রকোনা।

নেত্রকোনার দুর্গাপুর থেকে ঢাকার উত্তরায় চাকরির উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হয়েছেন রায়হান চৌধুরী (২১) নামে এক যুবক। নিখোঁজ হওয়ার পর একটি অজ্ঞাত নম্বর থেকে তার পিতার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। অভাবী বাবা মুক্তিপণের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ওই যুবককে গুম করার হুমকি দিয়ে ফোন বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে দুর্গাপুর ইউনিয়নের ফারংপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ঢাকার উত্তরার উদ্দেশ্যে রওনা হন রায়হান চৌধুরী। অনলাইনে জনৈক এক ব্যক্তির সাথে তার চাকরির বিষয়ে কথা চলছিল। ওই ব্যক্তি রায়হানকে একটি অনলাইন কাজের ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন।

রায়হানের পিতা খোরশেদ আলম জানান, ছেলে ঢাকা পৌঁছানোর পর জনৈক এক ব্যক্তি রায়হানের মোবাইল ফোন থেকেই তাকে কল দেয় এবং রায়হানের বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করে।

ছেলের জীবনের বিনিময়ে বিপুল অংকের টাকা দাবির মুখে অসহায় হয়ে পড়েন খোরশেদ আলম। তিনি ফোনের ওই প্রান্তের ব্যক্তিকে আকুতি জানিয়ে বলেন, “আমি গরিব মানুষ, অন্যের জমিতে দিনমজুরির কাজ করি; এত টাকা আমি কোথায় পাবো?” তার এই অসহায়ত্বের কথা শোনার পরপরই অপহরণকারী ব্যক্তি সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। এরপর থেকেই রায়হানের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

ছেলের কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে খোরশেদ আলম দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নং: ১১১৬)। দিনমজুর বাবার আশঙ্কা, তার ছেলেকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে।

 

দুর্গাপুর থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রায়হানের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি