1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঘোপাল ইউনিয়নে ইউনাইটেড ট্রাস্টের আবাসন প্রকল্প: সামাজিক উন্নয়নে এক অনন্য মানবিক উদ্যোগ - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ঘোপাল ইউনিয়নে ইউনাইটেড ট্রাস্টের আবাসন প্রকল্প: সামাজিক উন্নয়নে এক অনন্য মানবিক উদ্যোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View

 

মো জহির খান জেলা প্রতিনিধি: ফেনী

মানুষের কল্যাণে এবং টেকসই সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে ‘ইউনাইটেড ট্রাস্ট’। এরই ধারাবাহিকতায় ঘোপাল ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে একটি বিশেষ গৃহ নির্মাণ প্রকল্প। মূলত গৃহহীন ও অসহায় মানুষের আবাসন সংকট দূর করার লক্ষ্যেই ট্রাস্টের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি সরেজমিনে প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, সুবিধাবঞ্চিত পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছেন ট্রাস্টের স্বেচ্ছাসেবক ও কর্মীরা। শুধু আবাসন তৈরিই নয়, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সমাজের প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা।

ইউনাইটেড ট্রাস্টের দায়িত্বশীলরা জানান, “সামাজিক উন্নয়ন কেবল উন্নয়ন অবকাঠামো তৈরিতে সীমাবদ্ধ নয়; বরং মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করাই আমাদের অন্যতম লক্ষ্য। মানুষের কল্যাণে কাজ করতে পারাটাই আমাদের বড় প্রাপ্তি। আমরা বিশ্বাস করি, একটি নিরাপদ বাসস্থান একজন মানুষের আত্মসম্মান ও জীবনমানের বড় পরিবর্তন আনতে পারে।”

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, ইউনাইটেড ট্রাস্টের এই ধারাবাহিক সামাজিক কার্যক্রম এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে এবং অন্যদেরকেও আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে উৎসাহিত করছে।

উল্লেখ্য যে, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ইউনাইটেড ট্রাস্ট দীর্ঘ সময় ধরে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এই ধরণের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি