
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে এসএনসি ডিবেটিং ক্লাবের উদ্যোগে “ম্যাক্স হসপিটাল আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতররণী অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের সুলতানুল ইসলাম (মনি উকিল) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ লতিফুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতায় একাদশ শ্রেণির দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং মনোবিজ্ঞান বিভাগ রানারআপ হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। বক্তারা বলেন, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, যুক্তিবোধ ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি কলেজে নিয়মিত এ ধরনের আয়োজন করা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।
© All rights reserved © 2023
Leave a Reply