1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় ও রক্তদান উৎসাহিতকরণ ক্যাম্পেইন শুভ উদ্বোধন  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় ও রক্তদান উৎসাহিতকরণ ক্যাম্পেইন শুভ উদ্বোধন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জে এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় শহরের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ লতিফুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম। বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ এবং এটি মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আরও বলেন, নিয়মিত রক্তদান করলে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে এবং সমাজে সহমর্মিতার পরিবেশ সৃষ্টি হয়।

ক্যাম্পেইনে কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং অনেকেই স্বেচ্ছায় তাদের রক্তের গ্রুপ নির্ণয় করায়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি