1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিএমডিএ'র উদ্যোগে বিশ্বখ্যাত “এমডি-২” আনারস চাষ এখন চাঁপাইনবাবগঞ্জে - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

বিএমডিএ’র উদ্যোগে বিশ্বখ্যাত “এমডি-২” আনারস চাষ এখন চাঁপাইনবাবগঞ্জে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

আমের জন্য সুপরিচিত চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার শুরু হয়েছে বিশ্বখ্যাত “এমডি-২” জাতের আনারস চাষ। নতুন এই উদ্যোগে স্থানীয় কৃষকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও আশাবাদ। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বাস্তবায়িত “বরেন্দ্র এলাকায় উচ্চমূল্য অপ্রচলিত ফল ও ঔষধি ফসল জনপ্রিয়করণ প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় এই আনারস চাষ সম্প্রসারণ করা হচ্ছে। প্রকল্প পরিচালক মোঃ সেলিম কবীরের নির্দেশনা এবং বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের সহকারী ব্যবস্থাপক (কৃষি) মোঃ হাফিজুল কবীরের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর মৌজার কৃষক মোঃ মোশারফ হোসেনকে ২০২৪-২৫ অর্থবছরে বিনামূল্যে “এমডি-২” জাতের উন্নতমানের আনারসের চারা সরবরাহ করা হয়। “সুপার সুইট” বা “গোল্ডেন সুইট” নামে পরিচিত এই জাতটি বিশ্বব্যাপী জনপ্রিয়। কৃষক মোশারফ হোসেন জানান, বিএমডিএ কর্মকর্তাদের পরামর্শে তিনি ২০২৪ সালের ডিসেম্বর মাসে তার আম বাগানে সাথী ফসল হিসেবে আনারসের চারা রোপণ করেন। শুরুতে সামান্য জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করা হলেও পরবর্তীতে তেমন অতিরিক্ত খরচ করতে হয়নি। মাত্র এক বছরের মধ্যেই গাছে ফল আসায় তিনি বেশ সন্তুষ্ট। বিএমডিএ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের মাটি ও আবহাওয়া আনারস চাষের জন্য উপযোগী। বিশেষ করে আম বাগানের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে আনারস চাষ করলে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারবেন। কৃষিবিদ মোঃ হাফিজুল কবীর জানান, জেলায় আনারসসহ বিভিন্ন ফলের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমবাগানে সাথী ফসল হিসেবে আনারস চাষ কৃষকদের জন্য লাভজনক হতে পারে।

স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে চাঁপাইনবাবগঞ্জ শুধু আম নয়, আনারস উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি