1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ কলেজ হিসেবে সম্মাননা পেল আদিনা ফজলুল হক সরকারি কলেজ - Stbanglatv.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ কলেজ হিসেবে সম্মাননা পেল আদিনা ফজলুল হক সরকারি কলেজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজ। বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কলেজ হিসেবে আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাঃ আসাদুজ্জামান। শিক্ষা, পাঠদান, সহশিক্ষা কার্যক্রম ও সার্বিক সাফল্যের ভিত্তিতে কলেজটি এ সম্মাননা অর্জন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কলেজটির এ অর্জনে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। স্থানীয় শিক্ষা মহল মনে করছে, এ স্বীকৃতি ভবিষ্যতে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি