
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে হাম প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। জেলার মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৮৯৭ জন। এর বিপরীতে ভ্যাকসিন মজুদ রয়েছে ২ লাখ ৬ হাজার ৫০০ ডোজ, যা প্রয়োজনীয়তার তুলনায় পর্যাপ্ত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
২২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ পর্যন্ত ১ লাখ ৫৬ হাজার ২৯৩ জনকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে টিকা প্রদান করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ২৬০ জনকে, যা লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি। এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৯২৭ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পূর্বে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৭৪ জন। নতুন করে ভর্তি হয়েছেন ৩৫ জন রোগী। এর মধ্যে ৩০ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন এবং ১ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী ভর্তি নেই। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি রয়েছেন। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। সব মিলিয়ে বর্তমানে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জন। পরীক্ষার জন্য মোট ১৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৪৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এছাড়া, জেলায় এখন পর্যন্ত সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা স্থানীয় স্বাস্থ্য বিভাগের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply