1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাদকসহ যুবক আটক - Stbanglatv.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাদকসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View

 

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোঃ সোহেল মিয়া (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) উপজেলার হরিশ্চন্দ্র পট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সহকারী কমিশনার (ভূমি) ও হোসেনপুর পৌরসভার প্রশাসক মোহসী মাসনাদ-এর নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে সোহেল মিয়াকে তল্লাশি করা হলে তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

আটককৃত সোহেল মিয়া উপজেলার হরিশ্চন্দ্র পট্টি এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র। দীর্ঘদিন ধরে তিনি মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান শেষে তাকে হোসেনপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি