1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা - Stbanglatv.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টায় শহরের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক-শিক্ষিকা কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল আলম মোল্লা। সভায় বক্তারা বলেন, ১৯৯৩ সালে নির্মিত এই গুরুত্বপূর্ণ সেতুটি সোনামসজিদ স্থলবন্দর ও চাঁপাইনবাবগঞ্জ শহরের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম। দীর্ঘ প্রায় ৩২ বছর ধরে এ সেতুতে টোল আদায় করা হলেও এখন পর্যন্ত তা প্রত্যাহার করা হয়নি, যা স্থানীয় জনগণের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা আরও বলেন, সেতুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সড়ক ও জনপদ বিভাগ। এত দীর্ঘ সময় ধরে টোল আদায়ের পরও এটি অব্যাহত রাখা অযৌক্তিক এবং জনস্বার্থ বিরোধী। তাই দ্রুত মহানন্দা সেতুকে টোলমুক্ত করার দাবি জানান বক্তারা। সভায় উপস্থিত ছিলেন নজেকশিসের সভাপতি মোঃ তরিকুল আলম সিদ্দিকি, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, জেলা সড়ক পরিবহন সমিতি কর্মচারী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মেসবাহুল হক মারুফ, বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমাত, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুকুল, চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ রাইহানুল ইসলাম লুনা, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক শফিক এনাতুল্লাহ, ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, ঠিকাদার সমিতির সাবেক সভাপতি মোঃ তৌহিদুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সভাপতি মোঃ আলমগীর কবির সিফতি, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সিএনজি সমিতির সভাপতি মোঃ আসগার আলীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় সড়ক ও জনপদ বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে। পরবর্তীতে জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দেওয়া হবে। নেতৃবৃন্দ জানান, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে মানববন্ধনসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি