1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় মৌলভীবাজারের যুবকের মৃত্যু - Stbanglatv.com
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় মৌলভীবাজারের যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ

মৌলভীবাজারের এক যুবক রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হয়েছেন। নিহত মুহিবুর রহমান (২৭) সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা ও মসুদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ এপ্রিল) রাশিয়ায় এই ঘটনা ঘটলেও সোমবার (২০ এপ্রিল) বিষয়টি পরিবারের কাছে নিশ্চিত হয়। মুহিবুর রাশিয়ায় অবস্থানকালে সেনাবাহিনীর জন্য বাংকারে খাবার রান্নার কাজ করতেন।

মুহিবুরের মৃত্যুর খবর প্রথমে তার সহকর্মী মেহেদী হাসান রাশিয়া থেকে পরিবারের কাছে জানান। পরে দেশে থাকা তার ছোট ভাই হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

হাবিবুর রহমান জানান, উচ্চশিক্ষার আশায় কয়েক বছর আগে তার বড় ভাই রাশিয়ায় যান এবং সেখানে প্রায় আড়াই বছর পড়াশোনা করেন। এরপর দেশে ফিরে এক মাস অবস্থান করে আবার রাশিয়ায় চলে যান। পরবর্তীতে তিনি পরিবারকে জানান যে, রাশিয়ার সেনাবাহিনীর জন্য রান্নার কাজ করছেন।

তিনি আরও বলেন, দুই বছর আগে দালালদের প্রলোভনে পড়ে তার ভাই হয়তো যুদ্ধে জড়িয়ে পড়েন। দালালরা তাকে মোটা অঙ্কের বেতন ও যুদ্ধ শেষে নাগরিকত্বের আশ্বাস দিয়েছিল।

পরিবারের দাবি, গত সপ্তাহে একটি বাংকারে অবস্থানকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় সেটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই মুহিবুর নিহত হন।

নিহতের পরিবার জানায়, মুহিবুরই ছিলেন তাদের একমাত্র উপার্জনকারী। তারা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে আমতৈল ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইকবাল আহমদ বলেন, পরিবারের কাছ থেকেই আমরা জেনেছি যে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তার মৃত্যু হয়েছে। তিনি সেখানে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি