1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মানবতার সেবায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগ - Stbanglatv.com
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

মানবতার সেবায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে মানবতার সেবায় এগিয়ে এসেছে ওয়েলফেয়ার ক্লাব। সংগঠনটির পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল-এ দুটি পাক ফ্যানসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়েছে। ওয়েলফেয়ার ক্লাবের সদস্য সেলিনা বিশ্বাস হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমানের হাতে দুটি পাক ফ্যানসহ অন্যান্য সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডাঃ আব্দুস সামাদ এবং শিশু বিশেষজ্ঞ ডাঃ মাহফুজ রায়হান। ওয়েলফেয়ার ক্লাবের নেতৃবৃন্দ জানান, হাসপাতালের রোগীদের স্বস্তি ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে তাদের এই উদ্যোগ। বিশেষ করে বর্তমানে হাম রোগে আক্রান্ত শিশুদের কথা বিবেচনা করেই এই সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুদের দ্রুত রোগমুক্তি কামনা করা হয়। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি