1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ হচ্ছে: তথ্যমন্ত্রী - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ হচ্ছে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৬৫ Time View

অনলাইন ডেস্ক রিপোর্টঃ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, অবাধ তথ্যপ্রবাহের এ যুগে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি একটি অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনাও রয়েছে।
রোববার জাতীয় সংসদে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে সাংবাদিকদের জন্য এআই প্রশিক্ষণ, ন্যারেটিভ উন্নয়ন, তথ্য নীতিমালা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি মাসে ঢাকার বাইরে চারটি এবং ঢাকায় দুটি কর্মশালা আয়োজন করা হচ্ছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদারে বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমের সঙ্গে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হবে।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে তথ্য অধিদপ্তর থেকে গুজব প্রতিরোধে ২২টি ফটোকার্ড এবং ১০টি তথ্যবিবরণী জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে প্রকাশের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রেস কাউন্সিল আইনের আওতায় সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘনের অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে এবং বর্তমানে ৮টি অভিযোগ বিচারাধীন রয়েছে।
সাংবাদিকদের দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল ইতোমধ্যে দেশের ৩২টি জেলায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বলেও জানান তিনি।
এছাড়া, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
২০২৫-২০২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত ১,১১০ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ৪০২ জন শিক্ষার্থীর মাঝে ৭৩ লাখ ২৬ হাজার টাকা বৃত্তি এবং রমজানে ২ হাজার সাংবাদিক পরিবারকে ১ কোটি ১২ লাখ টাকার ইফতার ও ঈদ উপহার দেওয়া হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি