
লিয়াকত হোসেন জনী জেলা প্রতিনিধি টাঙ্গাইল।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুর অংশে আতিকুর রহমান ( ৫০) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ ।
শনিবার ১৮ এপ্রিল রাত ৯টার দিকে মির্জাপুর উপজেলার সাটিয়াচূড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার উদ্ধার করা হয় । নিহত আতিকুর রহমান টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দশানী বকশিয়া গ্রামের খালেদুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাটিয়াচূড়া এলাকায় হাত বাঁধা এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত বাঁধা যুবককে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন গণমাধ্যম কর্মীদের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন জাহান মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান।
© All rights reserved © 2023
Leave a Reply