
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইলে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাড়াইল, কিশোরগঞ্জ আয়োজনে ১৯ এপ্রিল ২০২৬ রোজ রবিবার সময় দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অতিশ দাস রাজিব এর সভাপতিত্বে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপজেলা কো- অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন – হাম- রুবেলা টিকা শিশুদের একটি গুরুত্বপূর্ণ টিকা। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুদেরকে এ টিকা প্রদান বাধ্যতামূলক।
তিনি আরও বলেন -এই টিকা নেওয়া থেকে কোনো শিশু যেন, বাদ না পড়েন, এ ব্যাপারে সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি তিনি ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়াদের প্রতি সম্প্রচারের জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলামিন মিয়া, তাড়াইল উপজেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ জুয়েলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
হাসপাতাল সূত্রে জানা যায় ২০৮০৩ জন শিশুর জন্য হাম – রুবেলা টিকা রেজিস্ট্রেশন করা হয়। সারা দেশের ন্যায় তাড়াইল উপজেলায় ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত এ টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply