
মোহাম্মদরাসেল(ইটনা-মিটামইন-অষ্টগ্রাম)কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের মিটামইন উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ এনায়েত করিম শুভ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে মিটামইন বাজারের পাঁচ ফোড়ন রেস্তোরাঁর সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত শুভ একই উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা এবং সবুজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিটামইন থানা পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে মিটামইন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply