1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ‘আলোকদিয়া জনকল্যাণ ফোরাম’-এর দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ - Stbanglatv.com
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ‘আলোকদিয়া জনকল্যাণ ফোরাম’-এর দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ Time View

 

মোঃজহির খানঃজেলা প্রতিনিধি ফেনী

আগামীর স্বপ্নদ্রষ্টা এসএসসি ও দাখিল ২০২৬ পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও আত্মবিশ্বাস গঠনে অনন্য উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘আলোকদিয়া জনকল্যাণ ফোরাম’। সম্প্রতি সংগঠনের উদ্যোগে ১৮ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে এক বিশেষ দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কল্যাণমুখী জীবন গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন বক্তারা।

অনুষ্ঠানে সূরা ত্বা-হা’র ১১৪ নং আয়াতের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “আর বলুন, হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করুন।” এছাড়া জ্ঞান অর্জনের পথ যে জান্নাতের পথ সুগম করে, প্রিয় নবী (সা.)-এর সেই হাদিস স্মরণ করিয়ে শিক্ষার্থীদের মনে সাহসের সঞ্চার করা হয়।

পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এ সময় পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এলাকার কোমলমতি শিক্ষার্থীরা যেন আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং মেধার স্বাক্ষর রেখে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে, সেই উদ্দেশ্যেই এই আয়োজন।

পরীক্ষার্থীরা পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি