1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বর্ণাঢ্য আয়োজনে ফেনী লায়ন্স ফ্যামিলির তিন ক্লাবের যৌথ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে ফেনী লায়ন্স ফ্যামিলির তিন ক্লাবের যৌথ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

 

মোঃজহির খান,জেলা প্রতিনিধি ফেনী

ফেনীর সমাজসেবা ও মানবিক কাজের অগ্রদূত ‘ফেনী লায়ন্স ফ্যামিলি’র আওতাধীন তিনটি ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য যৌথ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান আজ দুপুরে শহরের অন্যতম মর্যাদাপূর্ণ ‘এ্যাম্বিয়েন্স’ কনভেনশন হলরুমে অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরি, লায়ন্স ক্লাব অব ফেনী সিটি এবং লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রাল-এর সদস্যদের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর।

অনুষ্ঠানে ২০২৫-২৬ লায়ন বর্ষের জন্য নবনির্বাচিত কমিটির সদস্যরা লায়নিজমের সেবামূলক নীতি ও আদর্শ মেনে চলার দৃঢ় প্রত্যয়ে শপথ গ্রহণ করেন। নবগঠিত কমিটির শপথ পরিচালনা করেন আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট ৩১৫ বি ২ এর গভর্নর, প্রখ্যাত সমাজসেবক লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া এমজেএফ। তিনি নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে লায়ন্স ইন্টারন্যাশনালের সেবামূলক কার্যক্রমকে ফেনীর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটিকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভা, ডিস্ট্রিক্ট গভর্নরের বিশেষ সংবর্ধনা, প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা এবং আনন্দঘন র‍্যাফেল ড্র পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে লায়ন সদস্য, তাদের পরিবারবর্গ ছাড়াও জেলার বিভিন্ন বিশিষ্ট সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নতুন এই কমিটির নেতৃত্বে ফেনী লায়ন্স ফ্যামিলির সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি