1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রায়পুরে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার - Stbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

রায়পুরে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৭ Time View

 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি খোরশেদ আলম (৪৫), পিতা: মৃত সৈয়দ আহমদ ও মাতা: আনোয়ার বেগম। তিনি রায়পুর পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া বেপারী বাড়ি এলাকার বাসিন্দা।

অদ্য ১৭/০৪/২০২৬ ইং তারিখে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে (২০:৪৫ ঘটিকায়) এসআই মহিউদ্দিন আহমদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে তার নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, খোরশেদ আলম মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে প্রায় ১৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৬৭,০০০/- টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি