
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বাছাইকৃত কর্মীদের অংশগ্রহণে শিক্ষা বৈঠক–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়। “মজবুত উপশাখা, ফলপ্রসূ প্রশিক্ষণ—গড়ে তুলি প্রজন্ম, সফল করি আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাঃ লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার সাবেক সভাপতি আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর শাখার বর্তমান সভাপতি ইউসুফ আল গালিব।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির বিকল্প নেই। সে লক্ষ্যেই সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বৈঠকে সংগঠনের আদর্শ, কর্মপদ্ধতি, দায়িত্বশীলতা বৃদ্ধি এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কর্মীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বাছাইকৃত কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন ও দেশের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
© All rights reserved © 2023
Leave a Reply