
আব্দুর রউফ ভুঁইয়া: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ‘মেডিকেল বর্জ ব্যবস্থাপনা প্রকল্প’ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে সদর উপজেলার নতুন জেলখানা রোড এলাকায় মেডিকেল বর্জ ব্যবস্থাপনা প্রকল্প উদ্বোধন করেন কিশোরগঞ্জ -১ আসনের এমপি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম।
এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কর্নেল (অব.) ডাক্তার জেহাদ খান,পরিচালক রিয়াদ আহমেদ তুষার,জেলা জামায়াতের নায়েবে আমির ও হয়বতনগর ইউএল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাছিম খান, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বর্জ ব্যবস্থাপনার ওপর ডকুমেন্টারি তুলে ধরেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নুরুন্নাহার আফরিন। শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাজহারুল ইসলাম বলেন, “মেডিকেল বর্জ সঠিকভাবে ব্যবস্থাপনা না করলে তা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।”
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে মেডিকেল বর্জ সংগ্রহ, পরিবহন ও নিষ্পত্তির মাধ্যমে শহরের পরিবেশ দূষণ কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
© All rights reserved © 2023
Leave a Reply