1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র জুম্মার নামাজ দিয়ে শুভ উদ্বোধন   - Stbanglatv.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

তাড়াইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র জুম্মার নামাজ দিয়ে শুভ উদ্বোধন  

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

 

বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল এর প্রতিবেদনে

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র জুম্মার নামাজ দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার ১৭ এপ্রিল জুম্মার নামাজ বাদ আনুষ্ঠানিকভাবে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

তাড়াইল থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সারোয়ার আলম, তাড়াইল উপজেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক ভোরের আকাশ জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল, তাড়াইল উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ইসলামি খেলাফত মজলিস বাংলাদেশ এর জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ এমদাদুল্লাহ,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলাম সহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।

 

জানা যায় -তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে দেশের ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেন এবং বেশ কয়েকটি উদ্বোধন করেন । এর মধ্যে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা মডেল মসজিদটি বিভিন্ন জটিলতা কাটিয়ে দীর্ঘ দেড় বছর পর বর্তমান সরকারের আমলে শুভ উদ্বোধন ঘটে।

 

 

আরও জানা যায় ইতিমধ্যে তাড়াইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নান্দনিক ডিজাইনে নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৩ কোটি টাকা । মডেল মসজিদে প্রতি ওয়াক্তে ১ হাজার ২শ পুরুষ ও ৫০০ নারী নামাজ আদায় করতে পারবেন।

 

মডেল মসজিদে আছে নারী-পুরুষের জন্য পৃথক অজু ও নামাজের ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, মৃতদেহ গোসল ও জানাযার ব্যবস্থা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, হিজফখানার ব্যবস্থা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, দ্বীনি দাওয়াত ও ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য সভাকক্ষ, ইসলামি বই বিক্রয় কেন্দ্র, দেশি-বিদেশি মেহমানদের আবাসনের ব্যবস্থাসহ সময়ের চাহিদা মোতাবেক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ।

 

মনোরম পরিবেশে, নান্দনিক ডিজাইনে

আধুনিক সব সুবিধার ৪৩ শতাংশ ভূমির উপর মডেল মসজিদ নির্মাণ করা তাড়াইলের ধর্মপ্রাণ মুসুল্লিরা বাংলাদেশ সরকারের প্রতি এবং স্থান দাতা মহাজন মরহুম হাজী গোলাম হোসেন বংশধরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি