1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শান্তিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- আসাদুজ্জামান খন্দকার( মাসুদ)  - Stbanglatv.com
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শান্তিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- আসাদুজ্জামান খন্দকার( মাসুদ) 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৯৭ Time View

 

মো.শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

আসন্ন ১০ নং শান্তিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. আসাদুজ্জামান খন্দকার (মাসুদ) এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বর্তমানে বেলকা ডিগ্রি কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি উপজেলা বিএনপি সুন্দরগঞ্জের যুগ্ম আহ্বায়ক এবং শান্তিরাম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে সক্রিয়ভাবে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

প্রার্থী মো. আসাদুজ্জামান খন্দকার (মাসুদ) জানান, নির্বাচিত হলে তিনি শান্তিরাম ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত এলাকায় পরিণত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে শান্তিরাম ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া, সমর্থন এবং সহযোগিতা কামনা করেছেন, যাতে একটি সুন্দর, উন্নত ও নিরাপদ ইউনিয়ন গঠন সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি