1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে আগুনে ১টি মুদির দোকান পুড়ে ৩০লক্ষ টাকার ক্ষতি সাধিত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

চন্দনাইশে আগুনে ১টি মুদির দোকান পুড়ে ৩০লক্ষ টাকার ক্ষতি সাধিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৩ Time View

 

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের চন্দনাইশে আগুনে পুড়ে ১টি মুদির দোকান সহ ৩টি দোকানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ১লা এপ্রিল উপজেলার দোহাজারী পৌরসভাস্থ হাজারী টাওয়ারের নিচ তলায় এ আগুনের ঘটনা ঘটে। জানা যায় ঘটনার দিন ১লা এপ্রিল ভোর ৭.০০টা সময় সবাই যখন ঘুমে তখন নিচ তলার ১টি ফলের আড়ৎ থেকে শর্ট সার্কিটে আগুণের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় নিচ তলায় থাকা খাগরিয়া ষ্টোর ১টি মুদির আগুনে দোকানে মসলা, চাউল, ডাল, তেল সহ দোকানে থাকা প্রায় সকল গ্লোসারি আইটেমের মালামাল সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়। দোকানের মালিক নুর মোহাম্মদ দোকানের আগুনের কারণে মারাত্মক আর্থিক ক্ষতির স্বীকার হন। মালিক নুর মোহাম্মদের সাথে যোগাযোগ করা হলে তিনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলেন- মূলত দোকানটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণের টাকা নিয়ে করা হয়েছে। দোকানের জন্য নেওয়া ঋণ দোকানের মালামাল আগুনে পুড়ে যাওয়ায় ইদানিং পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এক প্রশ্নের জবাবে নুর মোহাম্মদ বলেন- দোকানের প্রায় ৩০লক্ষ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়। এ অবস্থায় পুনরায় নতুন ভাবে মালামাল নিয়ে দোকানে ব্যবসা শুরু করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এখন দোকান পুড়ে যাওয়ায় আমি অসহায় হয়ে পড়েছি। আগুন নেভানোর জন্য স্থানীয় মানুষ ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অসহায় নুর মোহাম্মদ সত্যতা স্বীকার করে বলেন- সরকারী সাহায্য সহযোগীতা পেলে পুনরায় ব্যবসা শুরু করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি