1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৭ Time View

 

এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ হাসানুল মবিন, ড. মোঃ কামরুল আহসান ও ড. মোঃ আব্দুল আউয়ালসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মারুফ আফজাল রাজন বলেন, “এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” এ সময় বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে বিদ্যালয়ের কনিষ্ঠ শিক্ষার্থীরা ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে বড় ভাই-বোনদের বিদায় জানায়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি