
আব্দুর রউফ ভুঁইয়া:কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের কুরহানি বিল হতে সিংগুয়া নদী পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ১৩ এপ্রিল বিকেলে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (কটিয়াদী- পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ডা. এসএম ফরহাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্ব্যাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম ,কটিয়াদী পৌর বিএনপি’র সভাপতি আরশাফুল হক দাদন, কটিয়াদী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সহ কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে ১৫৫০ মিটার খাল খনন কাজ শুরু হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply