
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে প্রার্থী হতে গাইবান্ধা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন সোভা নির্বাচন কমিশন ভবন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার(১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের পর তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার প্রার্থিতার প্রতি সমর্থন ব্যক্ত করেন।
ফরিদা ইয়াসমিন সোভা দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গসংগঠন মহিলা দলে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে গাইবান্ধা জেলায় নারী সংগঠনকে সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা প্রশংসিত।
মনোনয়নপত্র সংগ্রহের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি জাতীয় সংসদে নারীর অধিকার, ক্ষমতায়ন এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। পাশাপাশি গাইবান্ধাসহ দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে এবং তাদের নেতৃত্বের বিকাশে কাজ করা তার অন্যতম লক্ষ্য।
© All rights reserved © 2023
Leave a Reply