1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষ্যে শুরু হচ্ছে লোকজ মেলা ও বিসিক উদ্যোক্তা মেলা - Stbanglatv.com
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষ্যে শুরু হচ্ছে লোকজ মেলা ও বিসিক উদ্যোক্তা মেলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে শুরু হচ্ছে “লোকজ মেলা ও বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬”। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়, যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আয়োজিত হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, এ মেলায় স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও উদ্যোক্তাদের পণ্যসম্ভার একসঙ্গে উপস্থাপন করা হবে। মেলার মূল উদ্দেশ্য নববর্ষের আনন্দকে ঘিরে লোকজ সংস্কৃতির বিকাশ ঘটানো এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রসার ঘটানো। মেলায় বিভিন্ন স্টলে দেশীয় হস্তশিল্প, মাটির তৈরি সামগ্রী, নকশিকাঁথা, গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্যসহ বিসিক উদ্যোক্তাদের নানা পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হবে। এতে স্থানীয় উদ্যোক্তারা তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরার সুযোগ পাবেন। এছাড়া মেলাকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে লোকসংগীত, নৃত্য ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে দর্শনার্থীদের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন স্থানীয় অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলা নববর্ষের চেতনাকে আরও বেগবান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মেলায় প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে, যা চাঁপাইনবাবগঞ্জবাসী উৎসবমুখর পরিবেশে মেলা দেখার সুযোগ পাবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি