1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে মিলছে জ্বালানি তেল, কমেছে ভোগান্তি - Stbanglatv.com
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে মিলছে জ্বালানি তেল, কমেছে ভোগান্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

জ্বালানি তেলের সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জে চালু হয়েছে অ্যাপভিত্তিক তেল বিক্রি কার্যক্রম। জেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া এই নতুন ব্যবস্থায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের ভোগান্তি অনেকাংশে কমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলার ৫টি উপজেলায় বর্তমানে বিশেষ একটি অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এতে গ্রাহকদের আলাদা কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন হচ্ছে না, ফলে সহজেই এই সেবা গ্রহণ করা যাচ্ছে। সরেজমিনে বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, মোটরসাইকেল চালকরা তেল নিতে এলে প্রথমে দায়িত্বরত ট্যাগ অফিসাররা যানবাহনের কাগজপত্র ও নম্বর প্লেট যাচাই করছেন। এরপর পয়েন্টম্যানরা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি সরবরাহ করছেন। নতুন নিয়ম অনুযায়ী, একজন

মোটরসাইকেল চালক ৫ দিনে একবার সর্বোচ্চ ৫০০ টাকার এবং মাইক্রোবাস বা ব্যক্তিগত গাড়ির চালকরা সর্বোচ্চ ২ হাজার টাকার পেট্রোল বা ডিজেল নিতে পারবেন। একই সঙ্গে কৃষকদের জন্য নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষিকাজে ব্যবহারের জন্য ডিজেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

পাম্প মালিকরা জানান, কোনো গ্রাহক একবার তেল নেওয়ার পর পরবর্তী ৫ দিন পার না হলে জেলার অন্য কোনো ফিলিং স্টেশন থেকেও তেল নিতে পারবেন না। অ্যাপের মাধ্যমে এই বিষয়টি সহজেই শনাক্ত করা যাচ্ছে, ফলে অবৈধভাবে তেল মজুত বা অতিরিক্ত সংগ্রহের সুযোগ বন্ধ হয়েছে। এর আগে ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা ছিল নিত্যদিনের চিত্র। একই ব্যক্তি একাধিক পাম্প থেকে তেল সংগ্রহ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত। তবে নতুন এই অ্যাপ চালুর ফলে শৃঙ্খলা ফিরে এসেছে এবং গ্রাহকরা স্বল্প সময়েই তেল সংগ্রহ করতে পারছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন জানান, অ্যাপের মাধ্যমে তেল বিক্রিতে ইতোমধ্যে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এতে গ্রাহকদের ভোগান্তি অনেকাংশে কমেছে এবং প্রকৃত ব্যবহারকারীদের কাছে জ্বালানি পৌঁছানো নিশ্চিত হচ্ছে। পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে প্রত্যয়নপত্র প্রদান করা হচ্ছে বলেও তিনি জানান। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ দীর্ঘমেয়াদে জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি