1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্ত হন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ৬ এপ্রিল হাইকোর্ট তাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি মেলায় পালাগানের আসরে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরবর্তীতে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয় এবং ১৯ নভেম্বর তাকে আটক করে পুলিশ। পরে মামলার মাধ্যমে আদালত তাকে কারাগারে পাঠায়।

জামিন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দীর্ঘদিন পর তিনি কারাগার থেকে মুক্তি পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি