
সজীব ঢালী ,স্টাফ রিপোর্টার
তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সভাপতি এবং শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাফর সরকার বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে তেলিহাটি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের মাধ্যমে পুরনো সব গ্লানি ও দুঃখ-দুর্দশা ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা পাওয়া যায়। তিনি সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও বলেন, নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
© All rights reserved © 2023
Leave a Reply