
আব্দুর রউফ ভুঁইয়া: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকালে ১১ দলীয় ঐক্যের জোটের একটি মিছিল জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন ও ব্যানার বহন করেন। অংশগ্রহণকারীরা “গণভোটের রায় অমান্য করা চলবে না”, “জাস্টিস ফর হাদী”, “বিচার বিভাগ স্বাধীন করতে হবে”, “জুলাই সনদ বাস্তবায়ন চাই” ইত্যাদি নানা স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।’
পাশাপাশি, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত এবং ঘোষিত দাবিগুলো দ্রুত পূরণের আহ্বান জানান তারা। বক্তারা উল্লেখ করেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্রসমাজ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৫২ থেকে শুরু করে ১৯৬২, ১৯৬৯, ১৯৭১ ও ১৯৯০ সালের আন্দোলনে ছাত্রদের অবদান বারবার প্রমাণিত হয়েছে। তারা সতর্ক করে বলেন, ‘জনগণের মতামত উপেক্ষা করা হলে আবারও রাজপথে নামতে বাধ্য হবেন। সমাবেশ থেকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানানো হয়।
© All rights reserved © 2023
Leave a Reply