1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গ্ৰাম পুলিশ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত গ্রাম পুলিশ গ্রেফতার  - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

গ্ৰাম পুলিশ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত গ্রাম পুলিশ গ্রেফতার 

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৭ Time View

 

সবুজ সরদার উপজেলা প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূকে চাকরির প্রলোভন ও নাগরিক সনদ পাইয়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (৩৭) বাদী হয়ে থানায় তাজু শেখ (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত তাজু শেখ উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের মৃত আলিম শেখের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ স্বামীর ওপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিকটস্থ এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। বিষয়টি জানতে পেরে অভিযুক্ত তাজু শেখ তাকে মোবাইল ফোনে কল দিয়ে গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখান। চাকরি পেতে প্রয়োজনীয় নাগরিক সনদ পাইয়ে দেওয়ার কথা বলে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে তাকে নিজের বাড়িতে ডেকে নেন তাজু শেখ।

 

ভুক্তভোগীর অভিযোগ, বাড়িতে যাওয়ার পর তাকে একটি কক্ষে বসতে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ওই নারীর হাতে একটি নাগরিক সনদ ও ৫০০ টাকা দিয়ে তাকে বিদায় করে দেয়।

 

ঘটনার পর ওই নারী চাকরির আশায় সাভারে চলে গেলেও সেখানে কোনো ব্যবস্থা করতে না পেরে গত ৬ এপ্রিল বাড়িতে ফিরে আসেন এবং বিষয়টি তার স্বামী ও আত্মীয়স্বজনদের জানান। এরপর পরিবারের সাথে আলোচনা করে থানায় হাজির হয়ে তিনি এই অভিযোগ দায়ের করেন।

 

এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত)অজিত কুমার রায় জানান, নারীর প্রতি সহিংসতা ও এ ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশ অত্যন্ত কঠোর। অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমের জমাটবন্দি গ্রহণ ও অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি যাতে ভুক্তভোগী ন্যায় বিচার পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি