
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা–২০২৬। গত ৯ ও ১০ এপ্রিল শিবগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত এ মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেলায় অংশ নিয়ে ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজের শিক্ষার্থীরা “ইলেকট্রিসিটি জেনারেশন থ্রু প্রেসার” এবং “ইনফিউশন প্রডাকশন উইথ হুইল” শীর্ষক ব্যতিক্রমধর্মী প্রজেক্ট উপস্থাপন করে প্রশংসা কুড়ায়। উদ্ভাবনী ধারণা, ব্যবহারিক প্রয়োগ ও উপস্থাপনার দক্ষতার ভিত্তিতে বিচারকমণ্ডলী সিনিয়র গ্রুপে এ প্রজেক্টকে প্রথম স্থান অধিকারী হিসেবে ঘোষণা করে। বিজয়ী প্রজেক্টটি প্রস্তুত করে কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী মোসাঃ তনিমা খাতুন, মোঃ নাসিম আলী, মোঃ ফাহিম মুনতাসির, মোঃ সোহেল রানা ও মোসাঃ আয়েশা সিদ্দিকা। তাদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রসায়ন বিভাগের প্রভাষক মোঃ আশিক ইকবাল। এ সাফল্যে আনন্দ প্রকাশ করে আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু এবং উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইমানুল হক বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তারা বলেন, শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যতে বিজ্ঞানমনস্ক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© All rights reserved © 2023
Leave a Reply