1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে দলিল লেখক আখতার আহম্মেদুর রহমান ডলারের ইন্তেকাল - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে দলিল লেখক আখতার আহম্মেদুর রহমান ডলারের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের দুর্গাপুর মিয়াপাড়া নিবাসী মরহুম আতাউর রহমান (আতু মিয়া) এর পুত্র এবং জেলা রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আখতার আহম্মেদুর রহমান ডলার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জেলা জাসদের নারী নেত্রী কমলা হকের বড় ভাতিজা ছিলেন। রবিবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার নিজ বাসায় তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুমের জানাজার নামাজ আজ (১২ এপ্রিল) রবিবার বিকাল সাড়ে ৫টায় উপর রাজারামপুর গোরস্থানে অনুষ্ঠিত হবে বলে পরিবার জানিয়েছে।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি