1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাজিতপুরে মালবাহী ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু  - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

বাজিতপুরে মালবাহী ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু 

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

 

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত আপন উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পাটুলীঘাট থেকে একটি মালবাহী ট্রাক ফেরিতে ওঠার চেষ্টা করছিল। পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে সরাসরি নদীতে পড়ে যায়। দুর্ভাগ্যবশত, ওই সময় ঘাটে অবস্থান করা আপন ট্রাকটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ট্রাকচাপায় ওই যুবকের মৃত্যুর পর পুলিশ বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাকটি নদী থেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি