1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাউবো ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সরেজমিন পরিদর্শন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

পাউবো ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সরেজমিন পরিদর্শন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া এলাকার দামুসের বিল মরিচার দাড়ায় দীর্ঘদিন ধরে চলমান সেচ সমস্যার কথা শুনে সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। নিজের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের অংশ হিসেবে তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সরেজমিন পরিদর্শন ও কাজের অগ্রগতি তদারকি করেছেন। শনিবার (১১ এপ্রিল) সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলামসহ সংশ্লিষ্ট টিমকে নিয়ে সেচ সংকটে থাকা বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এমপি মোঃ নূরুল ইসলাম বুলবুল । এ সময় তিনি পূর্বে নির্দেশ দেওয়া খাল খনন কাজের বর্তমান অবস্থা ও কারিগরি দিকগুলো খতিয়ে দেখেন। পরিদর্শনকালে তিনি খনন কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, এতে করে কৃষকদের পানির কষ্ট লাঘবে কোনো প্রকার টালবাহানা সহ্য করা হবে না। বর্ষার আগেই খালগুলো পানি ধারণের উপযোগী করে তুলতে হবে, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হতে পারেন। এ সময় তিনি সার্ভেয়ারদের মাধ্যমে খালের সীমানা নির্ধারণ ও গভীরতা সঠিকভাবে যাচাই করার নির্দেশও প্রদান করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব আশ্বস্ত করে বলেন, নির্দেশনা অনুযায়ী সেচ প্রকল্প ও খাল খননের কাজ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল কাজে লাগিয়ে কাজ সম্পন্ন করা হবে। এমপির এমন সরাসরি তদারকিতে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, সাধারণত মৌখিক আশ্বাসের পর কাজের অগ্রগতি দেখা যায় না, তবে এবার এমপি নিজে পাউবো নির্বাহী প্রকৌশলীকে সরেজমিনে নিয়ে আসায় কৃষকেরা আশাবাদী যে দীর্ঘদিনের সেচ সমস্যার এবার স্থায়ী সমাধান হবে। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পাউবো’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি