
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে একাডেমির মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির গভর্নিং বডির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মনিরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুরুল ইসলাম বুলবুল বলেন, “শিক্ষার্থীরাই জাতির মেরুদণ্ড। তাদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।” অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply