1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জেলা সরকারি গণগ্রন্থাগারে বাংলা নববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

জেলা সরকারি গণগ্রন্থাগারে বাংলা নববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতাগুলো শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচি অনুযায়ী সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ১১টায় রচনা লিখন এবং দুপুর ২টা ৩০ মিনিটে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন এবং কর্মকর্তা মোঃ আব্দুস সালেকসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষের আনন্দ ও তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি