1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি প্রণব সম্পাদক মৃণাল  - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি প্রণব সম্পাদক মৃণাল 

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন বছরের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন শ্রী প্রণব কুমার পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত হয়েছেন শ্রী মৃণাল কান্তি পাল (শান্ত)। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন ধরে মন্দিরের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসায় এলাকার জনগণ তাদের প্রতি আস্থা রেখে পুনরায় দায়িত্ব প্রদান করেছেন। নবগঠিত কমিটির নেতৃত্বে মন্দিরের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা প্রত্যাশা করেন, নতুন কমিটি বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাড়িয়ে সারা দেশে একটি অনন্য ও দৃষ্টান্তমূলক মন্দির হিসেবে পরিচিত করে তুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি