1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুরিয়ার সার্ভিসে পাচারকালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

কুরিয়ার সার্ভিসে পাচারকালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কৌশলে গাঁজা পাচারের সময় ২২ কেজি গাঁজাসহ মিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে শহরের শান্তিমোড় এলাকায় অবস্থিত ‘এ জে আর’ কুরিয়ার সার্ভিসের জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মিরাজুল ইসলাম শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল শান্তিমোড় এলাকায় ওই কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালায়। এ সময় একটি বুকিং করা পার্সেল তল্লাশি করে চা পাতার বস্তার ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে মাদকগুলো অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। র‍্যাব জানায়, একটি সংঘবদ্ধ মাদকচক্র কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করছে। আটক মিরাজুল ইসলাম এই চক্রের একজন সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি