1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী,গোলাম আযম - Stbanglatv.com
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী,গোলাম আযম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬৩ Time View

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুন্দরগঞ্জ উপজেলার ৯ নং ছাপরহাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. গোলাম আযম। তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
মো. গোলাম আযম জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে চান। তিনি নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, “আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই। এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থন পেলে আমি ৯ নং ছাপরহাটি ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে রূপান্তর করতে সক্ষম হবো।”
এদিকে স্থানীয়দের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ইতিবাচক আলোচনা দেখা গেছে। অনেকেই তাকে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।
আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে তিনি সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি