
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ১৫ রশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সেন্টু মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম নুরুল হক সেন্টু মাস্টার একজন সৎ, পরোপকারী ও সদালাপী ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন, সহকর্মী ও এলাকাবাসী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
জানা গেছে, মরহুমের জানাজার নামাজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় শিবগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় গোরস্তানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সেন্টু মাস্টারের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
© All rights reserved © 2023
Leave a Reply