
এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নাটোর এই তিনটি জেলাকে শিল্পায়নের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ) সকাল ১০:৩০ মিনিটে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক পরিচালক আব্দুল ওয়াহেদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ নাটোর ও রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। আলোচনা সভায় বক্তারা রাজশাহী অঞ্চলের শিল্পায়নের সম্ভাবনা, বিদ্যমান অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে কৃষিভিত্তিক শিল্প, আম প্রক্রিয়াজাতকরণ শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
বক্তারা বলেন, রাজশাহী অঞ্চলে পর্যাপ্ত কাঁচামাল, দক্ষ জনশক্তি এবং ভৌগোলিক সুবিধা থাকায় পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে এই অঞ্চল দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ অঞ্চলে পরিণত হতে পারে। সভা শেষে সংশ্লিষ্ট সকল দপ্তর ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার শিল্পায়ন ত্বরান্বিত করা সম্ভব হয়।
© All rights reserved © 2023
Leave a Reply