1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পলাশবাড়ী ফিলিং ষ্টেশনে পেট্রোল নেয়াকে কেন্দ্র করে ছুড়িকাঘাতের ঘটনায় আহত ৪ আটক -১ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

পলাশবাড়ী ফিলিং ষ্টেশনে পেট্রোল নেয়াকে কেন্দ্র করে ছুড়িকাঘাতের ঘটনায় আহত ৪ আটক -১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের পলাশবাড়ী ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ এবং ছুড়িকাঘাতের ঘটনায় ৪ জন আহত হয়েছে।এ ঘটনায় পুলিশ রেজওয়ান নামে এক যুবক কে আটক করেছে।

 

ঘটনাটি ঘটেছে আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে এগারোটার দিকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে।

 

আহতরা হলেন, পলাশবাড়ী পৌরসভার মহেশপুর গ্রামের আনোয়ার মুন্সির ছেলে আরিফ মুন্সি,গৃধারীপুরের আব্দুস সালামের ছেলে কাওসার, সুইগ্রামের আব্দুল জলিলের ছেলে জাহিদ ও সিহাব (অজ্ঞাতনামা)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে লাইনে দাড়িয়ে তেল নিচ্ছেন বাইক চালকরা। এ সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে মহেশপুর গ্রামের আজাহার মিয়ার ছেলে রেজওয়ানের সাথে কথা কাটাকাটি হয় কয়েকজন যুবকের মাঝে।

 

এর একপর্যায়ে ঘটনাস্থলে রেজওয়ান নামে যুবক ছুরি বের করে এলোপাথাড়ি আঘাত করলে সুইগ্রামের আব্দুল জলিলের ছেলে জাহিদ, মহেশপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে আরিফ মুন্সি, গৃধারীপুর গ্রামের আব্দুস সালাম এর ছেলে কাউছার ও সিহাব নামের একজন সহ ৪ জন আহত হয়।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এর মধ্যে গৃধারীপুর গ্রামের মন্ডলপাড়া আব্দুস সালামের ছেলে কাওসার এর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করানো হয়।

 

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স অফিসার খলিলুর রহমান জানান আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকা জনক। ধারনা করা হচ্ছে তাকে ছু্রি কিংবা ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়েছে

 

খবরপেয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান সঙ্গীয় পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এবং ঘটনাস্থল থেকে রেজওয়ান নামে এক যুবক কে আটক করে।

 

উপজেলা নির্বাহী শেখ জাবের আহমেদ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্রকরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রে এনেছি। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি