
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নাচোল উপজেলার হলরুমে
নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোসা. সুলতানা রাজিয়া। সভায় আসন্ন পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা এবং জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন নাচোল উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে সুষ্ঠু, সুন্দর ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা। সভা শেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও উৎসবমুখর নববর্ষ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply